বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান: ​বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বুধহাটায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪.৪০ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ। জানাযায় ইমামতি করেন মাওলানা আব্দুল ওহাব। মোনাজাত পরিচলনা করেন মাওলানা শওকত হোসেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com