Breaking News

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শীতবস্ত্র বিতরণ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শীতার্থমানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার এমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন, , কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, স্বপ্নসিঁড়িরউপদেষ্টা জামাল উদ্দীন, প্রাক্তন সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেন, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক আলী প্রমুখ। এ সময় বক্তারা স্বপ্নসিঁড়িকে আরো জনকল্যানমূলক কাজ করার আহবান জানান। স্বপ্নসিঁড়ির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠান পরিচালনা করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com