তালায় সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন ভূমি কার্য়ালয়ের নায়েব আব্দুল জলিল (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। তিনি মুড়াকলিয়া গ্রামের মৃত: তাজল শেখের ছেলে।

মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা মো. সোহাগ পারভেজ জানান, শুক্রবার দুপুরে তালার মাঝিয়াড়া এলাকায় আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে শনাক্ত করে তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আব্দুল জলিল দীর্ঘ কর্মজীবন শেষে অবসর জীবন কাটাচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com