আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা ও চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচির শুরুতে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে নানা শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। এখানে প্রতীকি ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্য করা হয়।পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রাসেলের মঞ্জালনায় এসময় বক্তব্য রাখেন, রাহাত, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হাসান, মোনায়েম হোসেন সবুজ, আমান উল্লাহ আমান, মেহদী হাসান ও নারী শিক্ষার্থীবৃন্দ।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com