Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আড়াই লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি ও বাঁকাল চেঁকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট মাহিন্দ্রা তল্লাশি করে ১১,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করে।গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাঙ্গা পোষ্ট নামক স্থান হতে ১৩,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আনারস বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৬৩,৬০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মদ আটক করে।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দুই লক্ষ আটাশ হাজার একশত টাকা ।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com