Breaking News

সাতক্ষীরার দুটি সরকারি স্কুলে শিক্ষকদের কর্মবিরতি: দ্বিতীয় দিনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা ১২টার দিকে দুই স্কুলেই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

পরীক্ষা বাতিল হওয়ায় সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায় বিদ্যালয়ের গেটের সামনে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরীক্ষার আয়োজন না থাকায় অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

সহকারী শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল বলেন, শিক্ষকদের ন্যায্য চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এখনো কর্মসূচি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা।

এদিকে পরীক্ষার স্থবিরতায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, শিক্ষকদের দাবি থাকতেই পারে, কিন্তু পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থগিত রেখে আন্দোলন করায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এতে তাদের মানসিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়ছে।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, “আমি ব্যক্তিগতভাবে শিক্ষকদের দাবির সঙ্গে একমত। কিন্তু পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতির কারণ হচ্ছে। বাচ্চাদের ভবিষ্যৎ বিবেচনায় রেখে আন্দোলনের ধরন পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com