তালায় ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর : তালা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি পরিচালনা করেন জয়পুরহাট জেলার রেফারি এসোসিয়েশনের মহিলা রেফারী মাহফুজা রাহাত। শনিবার (২৯ নম্ভেবর) বিকালে উপজেলার বালিয়াদহা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার একদিকে খুলনার ডুমুরিয়ার স্পোর্টিং ক্লাব অপরদিকে যশোরের গৌরিঘোনা (কেশাবপুর) স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করে। ডুৃমরিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে গৌরিঘোনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ীদলকে ৭২ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৫১ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়। বিজয়ী দলের খেলোয়ার তানবির ম্যান অপ দ্য ম্যাচ আর একই দলের জয় মন্ডল ম্যান অপ দ্যা সিরিজ অর্জন করে।

ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী শাহীউদ্দীন শাহিনের সন্চালনায় সভাপতিত্ব করেন,পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ ছাত্রদল’র সাধারণ সম্পাদক এবং শ্যামনগর নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর প্রকল্প সমন্নয়কারী মো:আব্দুল হামিদ।

প্রধান অতিথি ছিলেন,বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র সহ সভাপতি মো:সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুর শেখ ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় প্রথম পুরুষ দলের খেলায় মহিলা রেফারী দ্বারা পরিচালনা করা হয়। প্রতিটি দলে তিন জন বিদেশি প্লেয়ার অংশ নেয়। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে। টুর্নামেন্টটি সার্বিকভাবে আয়োজনে সহযোগীতা করে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ যুব সংঘ এবং তালা উপজেলা মাগুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো:সোহাগ মোড়ল ও মাগুরা ইউনিয়ন সেচ্ছাসেবকদল’র সাধারণ সম্পাদক মো:রিপন খান।পরবর্তীতে প্রধান অতিথি স্থানীয় বালিয়াদহ বাজারে বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

 

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com