Breaking News

১৬ বছর রাজপথে লড়েছি জনগণের পাশে আছি — কাজী আলাউদ্দিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুই এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “দল জরিপ করে দেখেছে আমি এই আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ, সৎ ও নিষ্ঠাবান কর্মী। পাঁচ বছর সংসদ সদস্য থাকা অবস্থায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে ওঠেনি। ওয়ান ইলেভেনের সময়ও আমি নির্দোষ ছিলাম। গত ১৬ বছর ধরে রাজপথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত।

তিনি আরও বলেন, “গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়।”

সভায় ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রতি সমর্থন জানান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com