
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুই পুলিশ সদস্য হলেন ,সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্পিউটার অপারেটর কনস্টেবল নাজমুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
