Breaking News

সাতক্ষীরায় গ্রাম ডাক্তার সুদীপ মণ্ডলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট গ্রেপ্তার-১

Spread the love

রঘুনাথ খাঁ: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামেররাধাপদ মণ্ডলের ছেলে ডাঃ সুদীপ মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে মারপিট,ভাংচুর, লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশআরিফুল গাজী নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুর
১২টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আরিফুল গাজী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ
ফিংড়ি গ্রামের আবুল গাজীর ছেলে।মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শকআব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, চাষ করা জমিতে লাগানো নেপিয়ার ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে গত রবিবার বিকেল তিনটার দিকে দক্ষিণ ফিংড়ি গ্রামের ডাঃ সুদীপ মণ্ডল , তার ছেলে তনয় মণ্ডলের সঙ্গে একই গ্রামের সাইদুর সানার প্রথম দফায় হাতাহাতি ও দ্বিতীয় দফায় সাঈদুর সানার নেতুত্বে ডাঃ সুদীপ মণ্ডলের বাড়ির উচ্চ প্রাচীর টপকে
বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাপসী দফাদার ও তার ছেলে কলেজ ছাত্র তনয় মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে
নির্যাতনের পর নগদ টাকা, সোনার গহনাসহ চার লাখ ৩০ হাজার টাকার বিভিন্ন মালামাল লুটপাট এবং দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র ভাংচুরের ঘটনায় ৪ অক্টোবর গৃহকর্তা সুদীপ মণ্ডল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাঈদুর সানা, তার স্ত্রী জেসমিন আরা ও আরিফুল গাজীসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০ জনের নামে থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুর ১২টার দিকে এজাহারভুক্ত আসামী আরিফুল গাজীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা
চলছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com