Breaking News

তালায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপন

Spread the love

ফারুক সাগর: তালা উউপজেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। শনিবার(৬সেপ্টেম্বর) যোহর বাদ উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে পার্শ্ববর্তী মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার ছাত্র এবং মুসল্লিদের জন্য তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com