সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখতের পুত্র সৈয়দ উপল বখতের মৃত্যুতে তালার জাপার শোক

Spread the love

তালা প্রতিনিধিঃজাতীয় পার্টির সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী,তালার কৃতিসন্তান সৈয়দ দিদার বখতের একমাত্র পুত্র বিশিষ্ট গার্মেন্টস ব্যাবসায়ী সৈয়দ উপল বখত (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, এক বোন, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুর প্রায় দেড়টার দিকে মিরপুর সাংবাদিক কলোনির বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পড়ে গিয়ে মাথায়ও আঘাত পান। উপস্থিত পথচারীদের সহায়তায় দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের জানাজার নামাজ সোমবার মাগরিবের নামাজের পর মিরপুর সাংবাদিক কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মিরপুর কালশী কবরস্থানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতার হলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল(অবঃ সেনা কর্মকর্তা), এ্যাড জিল্লুর রহমান, এস.এম জাহাঙ্গীর হাসান সহসকল সহ-সভাপতিগণ, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু সহসকল যুগ্ম-সাধারণ সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, বি.এম বাবলুর রহমানসহ উপজেলা জাতীয় পার্টিসহ সকল ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com