Breaking News

পাইকগাছায় উপজেলা সুশীল সমাজ সংগঠনের সভা অনুষ্ঠিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: এনজিও বারসিক-এর এনগেজ প্রকল্পের আওতায় পাইকগাছায় উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বারসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ. এম. এ. রাজ্জাক।সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান, লিডার্স-এর উপজেলা সমন্বয়ক মেম্বার আফজাল হোসেন, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর মাহবুব হোসেন ও বাবলু তরফদার প্রমুখ।আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শারমিন মিজানকে সভাপতি এবং কাজী সেফাত উল্লাহকে সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট উপজেলা সিএসও কমিটি গঠন করা হয়।

About dainiksatkhira24

Check Also

গবেষণার অগ্রগতি ছাড়া মৎস্য খাতের উন্নয়ন সম্ভব নয়

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com