Breaking News

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না বালু উত্তোলন করে না– সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় সেক্রেটারী গোলাম পরোয়ার

Spread the love
জহর হাসান সাগর  বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ী পাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু রয়েছে হয়েছে তারা সারা বাংলা দেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম,খুন,লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।
সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সকলকে দাড়ীপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক,, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মানবসেবা, নৈতিকতা ও আদর্শ নেতৃত্বের চেতনা জাগিয়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে প্রকৃত ন্যায়, শান্তি ও উন্নয়ন সম্ভব।
সমাবেশকে ঘিরে তালা ফুটবল মাঠ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এতে অংশ নেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com