Breaking News

সিন্ধুর পানচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে চায় পাকিস্তান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির আইন ও বিচারবিষয়ক প্রতিমন্ত্রী আকীল মালিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের জেরে দুই দেশে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আকীল মালিক বলেন, পাকিস্তান স্থায়ী সালিশি আদালত অথবা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথা ভাবছে। সেখানে তারা ভারত ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করবে।

এ বিষয়ে আইনি কৌশল নিয়ে পরামর্শ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান পাকিস্তানের এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কোন প্রক্রিয়ায় মামলা করা হবে সে বিষয়ে ‘শিগগিরই’ সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্ভবত একাধিক উপায় অনুসরণ করা হবে।’

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও পাকিস্তা এ অভিযোগ অস্বীকার করছে। তবুও ভারত সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত করাসহ নানা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিন্ধু নদীর পানিচুক্তি করেছিল।

ভারত এই চুক্তি স্থগিত করে বলেছে, পাকিস্তান যতক্ষণ না বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ভারত সরকারের এই পদক্ষেপের পর পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসলামাবাদ বলেছে, পাকিস্তানের মালিকানাধীন পানির প্রবাহ বন্ধ বা ভিন্ন পথে চালিত করার যেকোনো চেষ্টাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে।

এরপর গতকাল রয়টার্সকে আকীল মালিক বলেন, ‘অন্য একটি বিকল্প কূটনৈতিক পদক্ষেপ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বিষয়টি উপস্থাপন করার কথা ভাবছে পাকিস্তান। আমরা সব ধরনের বিকল্পই ভেবে দেখছি এবং আমরা সম্ভাব্য সকল ফোরামে যাওয়ার চেষ্টা করছি।’

আকীল মালিক আরও বলেন, ‘চুক্তিটি একতরফাভাবে স্থগিত করোর সুযোগ নেই এবং এটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যায় না। চুক্তিতে এমন কোনো বিধান নেই।’

About dainiksatkhira24

Check Also

ইরানে মার্কিন হামলা সমাপ্ত

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com