Breaking News

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

Spread the love

নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ক‌রে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (১১ আগস্ট) জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ক‌রে‌ছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত। দুদেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লোটজ বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকবো।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com