Breaking News

নিউইয়র্কে বিক্ষোভের মুখে পাল্টা ‘মুজিববাদ-মুর্দাবাদ’ শ্লোগানে রাজপথ কাঁপালেন আখতার

Spread the love

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর পাল্টা স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের রাজপথ উত্তাল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের হোটেলের নিচে অবস্থিত এলাকায়ও তীব্র বিক্ষোভ গড়ে ওঠে।

চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখে হোটেলের নিচে নেমে আসেন আখতার হোসেন ও তার সহকর্মীরা। এ সময় সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা সহ আরও কয়েকজন নেতা-কর্মী। তারা একযোগে স্লোগান দেন—‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন ও তার সহযোগীরা স্লোগানে রাজপথ সরব করে তুলেছেন। হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ স্লোগান দেন এবং অশালীন ভাষায় আক্রমণ চালান। একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com