Breaking News

সাতক্ষীরা সদর আ’লীগ নেতা শাহাজান আলী’র দাফন সম্পন্ন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর(৬৪) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার(১১ আগষ্ট)আসরের পরে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর তার নিজ বাড়ির ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ নেতা শাহাজান আলীর জানাজা নামাজে উপস্থিত ছিলেন,সদর আসনের সাবেক সংসদ সদস্য মো.আশরাফুজ্জামান আশু,ধুলিহর ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন,ফিংড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সামসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন,সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,মৃত্যুের ভাই হায়দার আলী,জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে রোববার (১০ আগষ্ট) দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ —–রাজিউন)।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।তিনি স্থী এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে খেছেন।মো.শাহাজান আলী ছিলেন আওয়ামী লীগের একজন সৎ, পরিছন্ন,স্বচ্ছ ও একনিষ্ঠ রাজনীতিবীদ।একাধারে তিনি ছিলেন একজন সাবেক ফুটবলার ও একজন সফল চশমা ব্যবসায়ী।তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ নেতাকে হারালো।এছাড়া তার মৃত্যুতে পরিবারসহ এলাকা নেমেছে শোকের ছায়া।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com