Breaking News

কলারোয়ায় কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সোনাবাড়িয়া বাজার শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সোনার বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সোনাবাড়িয়া শাখা ব্যবস্থাপক ইমদাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এসএমএ কাইয়ুম, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু। গ্রাহক সমাবেশে উপস্থিত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকতারা শাখার সকল স্তরের গ্রাহকদের সঙ্গে মত বিনিময়কালে কৃষি ব্যাংকের বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম ও বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এসময় ব্যাংকের খেলাপি ঋণের বিষয় নিয়ে ব্যাংকের কর্মকর্তা আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাবাড়িয়া কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এমএ গফুর।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com