Breaking News

তালায় নিষিদ্ধ জাল ও অবৈধ দখলকৃত খাল অবমুক্তকরণ

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় নিষিদ্ধ জাল ও অবৈধ দখলকৃত খাল অবমুক্তকরণে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৯আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার উপজেলার নওয়াপাড়া বাজার সংলগ্ন খাল ও গোপালপুর খালে এ অভিযান চালানো হয়। এতে প্রায় ২০টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১০টি চায়না দুয়ারি জাল,একটি বেহুন্দি জালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, “এ অভিযানে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ আশা করছে, খালগুলো আবারো প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।”

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম বলেন, “দীর্ঘদিন ধরে এসব খালে অবৈধ স্থাপনা ও নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল। অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেন এই কর্মকর্তা”।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com