Breaking News

কাদাকাটির অভিযুক্ত জালায়ের খাল খনন কাজ মাপজোক সম্পন্ন

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকা তেঁতুলিয়া জালায়ের খালের খনন কাজের মাপজোক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় সরকারি ভাবে অভিযোগের তদন্ত ও মাপজোক করা হয়। খালটির খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রতিকারের দাবীতে মানববন্ধন ও বিভিন্ন কার্যক্রম করেন এলাকাবাসী। অভিযোগের কারনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম সরেজমিন তদন্ত ও মাপজোক করেন। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, প্রকল্প সভাপতি তাপসী রানী, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, এলাকার গন্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নিয়ম মাফিক কাজের মাপজোক করা হয়। মাপকাজ শেষে উপস্থিত সকলের উদ্যেশ্যে পিআইও আমিরুল ইসলাম জানান, খালের ১৬০০ মিটার মাটির কাজ করার কথা ছিল। চওড়া ২২ ফুট, গভীরতা ৭ ফুট ও নীচে চওড়া ১০ ফুট করার কথা ছিল। আমরা বিভিন্ন লেবেলে মাপের কাজ করেছি। সার্বিক ভাবে কাজের অবস্থা সন্তোষজনক হয়েছে। তিনি যারা অভিযোগ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন অভিযোগ ও কাজ দেখে নেওয়ার কারনে কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে। আমরা কাজের মান ভাল করতে এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com