
নিজস্ব প্রতিনিধি:
“উঠানে নতুন সংবিধান” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের আল-বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় পিৎজা মিলান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি অংশগ্রহণমূলক সংবিধান প্রণয়ন আজ সময়ের অনিবার্য দাবি।
বক্তারা উল্লেখ করেন, দেশের রাজনৈতিক সংস্কার, নতুন গণপরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার পরিবর্তনসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নতুন দৃষ্টিভঙ্গি জরুরি। তারা আরও বলেন, গণআন্দোলনের মাধ্যমেই এসব সংস্কারের পথ সুগম করা সম্ভব।
সভা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ ও অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান, মুফতি ইনজামামুল ইসলাম, মেজবা কামাল মুন্না, নাজমুল ইসলাম, রাশিদুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
