Breaking News

সাতক্ষীরায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও সেমিনার অনুষ্ঠিত

Spread the love

ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার বাস্তবায়নে উক্ত সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, মো. নাভিল হোসেন, শ্রম দপ্তর খুলনার সহকারী পরিচালক মো. মাহবুব আলম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) কে, এম, মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার পরিচালক মনির হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক শাহারিয়ার নাঈম। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিশু শ্রম বা বাল্য বিবাহ রোধে শাস্তি দিলে বন্ধ হবে না। শিশুদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলেই শিশুশ্রম বন্ধ হবে। এছাড়া জেলায় অবস্থিত ভাটা, বাস টার্মিনালসহ যে সব জায়গায় শিশুরা কাজ করছে তার তালিকা করার সিদ্ধান্ত হয়। সমস্যা নিরসনে টিটিসি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার উপরে গুরুত্বারোপ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com