Breaking News

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চেক প্রদান

Spread the love

কামরুল হাসান:

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার(১৩ মে) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া উপজেলা বেসরকরি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীদের সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করা হয়।

উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ের অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক এসএম আব্দুল করিম এর সঞ্চালনায় বাক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যাণ সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাবেক সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, বখতিয়ার খলজী, আব্দুস সালাম, আব্দুর ওয়াদুদ, জাকির হোসেন, কল্যাণ সমিতির যুগ্মসম্পাদক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শফিকুল

ইসলাম, কামরুজ্জামান, কবিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহকারী শিক্ষক শহরবানু এবং ইদ্রিস আলীকে ৪ লক্ষ ৭৬ হাজার ৮শত ৬৯ টাকার চেক প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com