Breaking News

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী এসময় স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।
এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান
অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে যেখানে হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই এ সীমা অতিক্রম করে।
স্মারকলিপিতে উপরোক্ত পরিস্থিতির আলোকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-১. সাতক্ষীরা শহরসহ জেলার সকল সড়কে
হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা। ২. পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা। ৩. গুরুত্বপূর্ণ মোড়, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ওজনবহুল স্থানে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্রচারণা পরিচালনা। ৪. সকল পরিবহন মালিক ও চালককে বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে কঠোরভাবে বাধ্য করা। ৫. প্রয়োজনে
পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ। সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম এসময় বলেন, শব্দদূষণ আজ এক নীরব মহামারি। হাইড্রোলিক হর্নের আশঙ্কাজনক ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর ক্ষতি করছে। আমরা
চাই প্রশাসন দ্রুত অভিযান চালাক, যাতে মানুষ স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারে। তিনি আরও বলেন, ছাত্রদল সবসময়
জনস্বার্থ ও পরিবেশ রক্ষার পক্ষে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। স্মারকলিপি প্রদানের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসাদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা
সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন প্রমুখ ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com