Breaking News

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় পাম্পের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়নের মহেশ্বরকাটিতে অবস্থিত আন্না ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই খুলনার পরীক্ষক (মেস্ট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ ও থানা পুলিশ তাঁর সাথে ছিলেন।
এদিকে ১৮ জানুয়ারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com