যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত: বেঁচে নেই কেউ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, প্লেনটি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্তকারীরা আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন।

ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে জানান, প্লেন বিধ্বস্ত হওয়ার পরেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্টজ কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফেডারেল এভিয়েশন সংক্রান্ত বাজেট কাটছাঁট ও নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের পেছনে দায়ী হতে পারে।

ব্রুকলিন পার্ক মিনেসোটার একটি শান্তিপূর্ণ উপশহর, যেখানে প্রায় ৮২ হাজার মানুষ বাস করেন। এই ঘটনায় স্থানীয়রা শোকস্তব্ধ।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com