হত্যা করেও রক্ততৃষ্ণা মেটেনি আওয়ামীলীগের: রিজভী

Spread the love

ডেস্ক রিপোর্ট: ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা মেটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে বর্তমানে যশোরে রয়েছেন রিজভী।

অভিযোগ করে রিজভী বলেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। ‘চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছে। পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও মানুষ হত্যা করছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রিজভী বলেন, বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের আওতায় আনবে এবং আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। তবে এ ধরনের তৎপরতা মোকাবিলায় বিএনপি রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ ছেড়ে যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানানো হবে।

বর্তমান সরকারের প্রশংসা করে রিজভী বলেন, সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে। আগের মতো ব্যাংকের অর্থ পাচার কিংবা জমি দখল করে সম্পদের পাহাড় গড়ার সুযোগ এখন নেই। তার দাবি, গুম ও খুনের সংস্কৃতির অবসান হয়েছে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার উদ্যোগ নিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের কাজও চলছে। এ বিষয়ে বিএনপির কিছু ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে। সেগুলো নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলকে আলোচনায় ডাকা হয়েছে। দ্রুত এ বিষয়ে সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

 

About dainiksatkhira24

Check Also

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল

Spread the loveডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রসমাজই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com