Breaking News

সুপ্রভাতের প্রায়ত সম্পাদকের পিতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামে গভীর শোক জ্ঞাপন

Spread the love

শেখ আমিনুর হোসেন: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সদস্য একেএম আনিসুর রহমানের পিতা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খালিদ হাসানের দাদা, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব মো: আজিজুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, আলহাজ্ব মো: আজিজুর রহমান (৮৬) বৃহস্পতিবার (২৬ জুন ‘২৫) সকালে সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি সাতক্ষীরা শহরের পারকুখরালীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com