বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তর এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান,নাবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন লায়লা বিথী,পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাবৃন্দ।আলোচনা সভায় বক্তারা প্লাস্টিক দূষণকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর ভয়াবহতা তুলে ধরে বলেন, প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের নয়, মানবস্বাস্থ্য এবং জীববৈচিত্রের জন্যও মারাত্মক হুমকি। বক্তারা আরো বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। জনসাধারণকে সচেতন হওয়ার এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com