Breaking News

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে আট জেলে আটক

Spread the love
নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মৎস্য শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ‌ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর গতকাল ১ সেপ্টেম্বর সোমবার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com