তালায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার

Spread the love
জহর হাসান সাগর:
তালার মাছিয়াড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নানা সামাদ গাজী (৫২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র। ধর্ষিতা কিশোর ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পরিবার।
গতকাল সোমবার রাতে ধর্ষিতা কিশোরীর মায়ের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) কে গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী প্রতিবেশী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে তিনি ঐ কিশোরীর শোবার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনার পর থেকে আসামি বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ঐ কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
উক্ত ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩, তারিখ-০২/০৯/ ২০২৫।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com