Breaking News

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে সিসিডিবি সংস্থার পানির ট্যাংক বিতরণ

Spread the love

আশিকুজ্জামান লিমন: সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে সিসিডিবি সংস্থার পক্ষ থেকে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।রবিবার (১৮ ই মে) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্পের বাস্তবায়নে,ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির সার্বিক সহযোগিতায় ১৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ২০০০ লিটার প্লাস্টিক ট্যাংক বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, মাহাতাব উদ্দিন সরদার, বনবিবিতলা সিসিআরসির সভাপতি গাজী আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, ভামিয়া সিসিআরসির সদস্য মোঃ মাসুম বিল্লাহ, এ ছাড়া উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস্টার সুজন বিশ্বাস স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিস্টার তাপস সরকার, মাঠ সংগঠক দিল আফরোজ, থারম্যান আতিয়ারা, ও জগদীশ সরদার।বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, সিসিটিভি এই ইউনিয়নের জন্য একটি আশীর্বাদ এর মত। এখানে তারা দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। সরকারি সহযোগিতার পাশাপাশি সিসিডিবি এখানে প্রচুর সহযোগিতা করে আসছে। রবিউল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির আধার নেই বললেই চলে। যে পরিবার গুলো আজ এই পানির ড্রামগুলো পেয়েছেন তারা বর্ষা মৌসুমে ছোট পাত্রে পানি ধরে কিছুদিন ব্যবহার করতেন। এখন তাদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com