
পাইকগাছা প্রতিনিধি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড মামলায় আদালতের রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে পাইকগাছা বিএনপি। ১৭ নভেম্বর বিকেলে উপজেলা সদর চত্বরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ মিছিলে রূপ নেয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর মণ্ডল ও সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
