Breaking News

শ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯৪নং দক্ষিণ শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একতরফা পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ নিয়ে সৃষ্টি হওয়া বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভূমিদাতার পক্ষের প্রতিনিধিরা।

গত ৪ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দায়ের করা ওই লিখিত অভিযোগে ভূমিদাতা মৃত ইদ্রিস আলী মোল্যার পক্ষে তাঁর ছেলে মোঃ আবদুল্লাহ আল-মামুন জানান, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অভিভাবক ও ভূমিদাতা সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক পরিপত্রের নিয়ম উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছেন। সরকারি পরিপত্র অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে হলে সর্বনিম্ন ডিগ্রি (স্নাতক) পাস হওয়ার বিধান রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক তার তোয়াক্কা না করে এসএসসি পাস এক ব্যক্তিকে সভাপতি করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছেন।  এ ছাড়া, সভাপতি পদের জন্য ৩ জন প্রার্থীর তথ্যাদি জমা দেওয়ার বিধান থাকলেও প্রধান শিক্ষক অন্য প্রার্থীদের তথ্য গোপন করে এককভাবে একজনের নাম উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) বরাবর প্রেরণ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়।

আবেদনকারীরা জানান, এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে এবং বর্তমানে মব সৃষ্টির মাধ্যমে এলাকায় চরম শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।  এমতাবস্থায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা অবক্ষয় এড়াতে ব্যবস্থাপনা কমিটি গঠনের ঝামেলার সুষ্ঠু নিস্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এলাকায় ডিগ্রি পাশ অভিভাবক পাওয়া যাচ্ছে না। বর্তমানে ডিগ্রি পাশ ঘরে ঘরে এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, এটিও স্যার এবং টিও স্যার যেটা করবে সেটায় হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইনামুল হক বলেন, বর্তমানে ডিগ্রি পাশ ছাড়া কোন ভাবেই ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই। যদিও এসএসসি পাশ বা ডিগ্রি পাশের নিচে কাউকে মনোনীত করে পাঠানো হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে তা ফেরত আসবে। ডিগ্রি পাশ ছাড়া অনুমোদন হওয়ার সুযোগ নেই। ##

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com