Breaking News

সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর দীঘিতে যুবদলের মৎস্য পোনা অবমুক্তকরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘিতে প্রধান অতিথি হিসেবে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মো. শফিকুল আলম বাবু, যুবদলের নেতা শেখ তরিকুল ইলমাম কল্লোল, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিটা নেতা কর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা যুবদল পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। সাতক্ষীরা জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি হয়না। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। মৎস্যকন্যা অবমুক্ত করণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com