
আবিদ হোসেন :
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা তৎপরতা শুরু করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, জনমনে আস্থা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধকল্পে বিজিবি দিন-রাত নিয়মিত টহল পরিচালনা করছে। মাঠ পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিষ্ট্রেট ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল পরিচালনার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও কৌশলগত পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে দেশের সীমান্ত সুরক্ষায় এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, নির্বাচনী এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এই মোবাইল ও স্ট্যাটিক টহল এবং বিশেষ নিরাপত্তা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
