Breaking News

ভারতকে পাশে চায় চীন

Spread the love

আন্তজার্তিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। সেইসঙ্গে রাশিয়াকে কাছে টানতে নিচ্ছেন নানা উদ্যোগ। এমন পরিস্থিতিতে ভারতকে পাশে চায় চীন। শুক্রবার (৭ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বার্তায় যেন এমন ইঙ্গিতই এলো। খবর এনডিটিভির। ন্যাশনাল পিপল’স পার্টির বৈঠকে ওয়াং বলেছেন, দিল্লি ও বেইজিংকে একত্রে কাজ করতে হবে এবং আধিপত্যবাদ ও পেশীশক্তির রাজনীতির বিরুদ্ধে উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। ফলে হাতি (ভারত) ও ড্রাগনের (চীন) নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ।এ ছাড়া গতকালের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ওয়াং ই। তিনি বলেছেন, যদি এশিয়ার দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশ এক হয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে ‘গ্লোবাল সাউথ’-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এ ছাড়া দুই দেশ অতীতের জটিলতা সমাধান করতে কাজ করছে বলে জানান ওয়াং। তিনি বলেন, গত বছর থেকে সমস্যা মেটাতে ইতিবাচক আলোচনা করেছে দুই দেশ। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। দুই দেশ নিজেদের তরফ থেকে যৌথ পদক্ষেপ নিয়েছে। সীমান্ত ইস্যুতে দুই দেশের সংঘাত আগের চেয়ে অনেকটা কেটেছে। যা দুই দেশের জন্যই সমর্থক।তবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

ইরানে মার্কিন হামলা সমাপ্ত

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com