Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ তিন লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ বোতল ভারতীয় মদসহ প্রায় তিন লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।সোমবার দিনভর জেলার পদ্মশাখরা, বাঁকাল চেকপোষ্ট, গাজীপুর, তলুইগাছা ও কাকডাঙ্গা এওলঅকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে একত প্রেওসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়িক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া আম বাগান নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্টে এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট মাহিন্দ্র তল্লাশি করে ৪,৫০০/-টাকা মূল্যের ০৩ বোতল ভারতীয় মদ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৫/১১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীর ঘের নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তেতুলবাড়ি বাঁশবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান,আটকৃত মারামালের মূল্য দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com