Breaking News

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালী, প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষ রোপন কর্মসূচি

Spread the love

মোকারম বিল্লাহ ইমন :   বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালী এবং প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তর এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খাল পরিষ্কার এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কনজারভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলীর নেতৃত্বে খাল পরিষ্কারে অংশগ্রহণ করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ। র‍্যালী’তে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা সহ রূপান্তর ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাবৃন্দ। র‍্যালি শেষে পৌরসভা সংলগ্ন প্রাণ সায়র খালের ধার দিয়ে বৃক্ষরোপণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com