Breaking News

সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে ৫শ শতাধিক মানুষের মাঝে ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় ৫শ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে কলারোয়া কাজীরহাট ব্র্যাক আঞ্চলিক অফিসে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।
সাতক্ষীরা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ,কাজীরহাট এলাকা ব্যবস্থাপক শেখ দারাদুল ইসলাম,কাজীরহাট শাখার শাখা ব্যবস্থাপক হেলেনা ফেরদৌস,খুলনা বিএনএসবি চুক্ষ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।
ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প ৫শ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা প্রদান ও ১৩০ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা প্রদান ও ৫০ জন চোখের ছানি রোগীদের পর্যায়ক্রমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রিতে চক্ষু সেবা নিতে পেরে আনন্দ প্রকাশ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষের।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com