Breaking News

বিচ্ছেদ হলো প্রীতম-শেহতাজের

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মনিরা হাশেমের বলা এই সংলাপ যেন বাস্তব জীবনেও এক অন্যরকম গল্পের সূচনা করেছিল। মিউজিক ভিডিওর শুটিংয়ে পরিচয়, সেখান থেকে প্রেম এবং দীর্ঘ প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। তবে সবকিছুর অবসান ঘটিয়ে গত রোববার রাতে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তাদের উপস্থিতি দেখে কখনোই বাইরে থেকে এই দূরত্বের আঁচ পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল আরও আগেই। প্রীতমের ক্যারিয়ারের বড় পরিবর্তন ও তুমুল ব্যস্ততাই এই দূরত্বের অন্যতম প্রধান কারণ। কোক স্টুডিও বাংলার কাজ এবং ‘তুফান’ সিনেমার সাফল্যের পর প্রীতমের জনপ্রিয়তা ও কাজের পরিধি দেশ-বিদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর একে একে ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ সিনেমার গান এবং অগণিত স্টেজ শো নিয়ে তার ব্যস্ততা বাড়লেও কমে যায় দুজনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ।

ঘনিষ্ঠজনদের মতে, ২০২৪ সালের শেষের দিকে তাদের সম্পর্কে দূরত্ব স্পষ্ট হতে শুরু করে। প্রীতমের কাজের ব্যস্ততা ও আচরণে আসা পরিবর্তন শেহতাজের পক্ষে সহজভাবে নেওয়া সম্ভব হয়নি। এমনকি বন্ধু-বান্ধবদের আড্ডায়ও তাদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার পর তা টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

বিচ্ছেদের ঘোষণার মাস দুয়েক আগে কানাডায় পরিবারের কাছে গিয়েছিলেন শেহতাজ। দেশে ফেরার পরই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। দীর্ঘ এক দশকের পরিচয়, প্রেম ও সংসারের পর পারস্পরিক সম্মান ও শুভকামনা জানিয়ে নিজেদের মতো করে নতুন অধ্যায় শুরু করার কথা জানিয়েছেন দুজনই। বিচ্ছেদের পর শেহতাজ আবারও অভিন ও গানে ফেরার পরিকল্পনা করছেন, অন্যদিকে প্রীতমও তার নতুন গান ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করার প্রস্তুতি নিচ্ছেন।

 

About dainiksatkhira24

Check Also

দেশটা অশিক্ষিত, চাঁদাবাজ দিয়েভরে গেছে: সাদিয়া আয়মান

Spread the loveডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com