Breaking News

বাগেরহাটের রামপালে কুষ্ঠ রোগের উপর দিনব্যাপী কর্মশালা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের রামপালে কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ১১টায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা আ স মোঃ মাহবুবুল আলম।বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করে বলেন, রামপাল উপজেলায় একজন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং আশেপাশের লোকজনকে ১ ডোজ রিফামপিসিন ক্যাপসুল খাওয়াতে হবে। নিয়ম মেনে ঔষধ সেবনের মাধ্যমে কুষ্ঠ রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হবে।
আরো বলেন কুষ্ঠ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিতে হবে। পাশাপাশি কুষ্ঠ রোগীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, সাহস যোগান আশ্বাস্ত করতে হবে। একই সাথে কুসংস্কার দূর করার পরামর্শ দেন বক্তারা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাইন ডাইরেক্টর ডা মোঃ ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে,এমবিডিসি পরিচালক ডা জাহাঙ্গীর কবির, সিএসএস এর স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, রামপাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার পাল, ডা: সুদীপ্ত, ডাঃ মেহেরুল রেজওয়ান অমি ,সিএসএস এর প্রজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান, নাগরিক টেলিভিশনের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, মংলা প্রতিনিধি এস কে মাসুদুর রহমানহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা অনুষ্ঠিত হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com