Breaking News

সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, সদর সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা, কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. কৃষ্ণ পদ বিশ্বাস, কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল, কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ডা. মিলন ঘোষ, আশাশুনি উপজেলা সভাপতি নীলকন্ঠ সোম, তালা উপজেলা সভাপতি মৃনাাল কান্তি রায় প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, আইন শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বছর জানানো হয়, এবছর জেলার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মন্ডপে এবার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় ১৮টিসহ সদর উপজেলায় মোট ১০৬টি, তালা উপজেলায় ১৯৫টি, কলারোয়া উপজেলায় ৪৪টি, শ্যামনগর উপজেলায় ৬৯টি, আশাশুনি উপজেলায় ১০৩টি, কালিগঞ্জ উপজেলায় ৪৯টি ও দেবহাটা উপজেলায় ২১টি। এছাড়া জেলার মোট ঝুঁকি পূর্ণ মন্ডপের সংখ্যা রয়েছে ৫৫টি। এর মধ্যে শ্যামনগরে ২০টি, কালিগঞ্জে ২টি, দেবহাটায় ৪টি, আশাশুনিতে ২৩টি ও কলারোয়ায় ৬টি। সভায় শারদীয় দূর্গাপূজা সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা মন্ডপকে বাদ্ধতামূলক সিসি ক্যামেরা আওতায় আনার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com