Breaking News

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

Spread the love

অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আজিজকে (৫৫) সালিশি বৈঠকে ১০ বার কান ধরিয়ে ওঠবস করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সাম্প্রতিক সময়ের। অভিযুক্ত মো. আজিজকে (৫৫) সালিশি বৈঠকে ১০ বার কান ধরিয়ে ওঠবস, মাটিতে সিজদা, বিশ হাজার টাকা জরিমানা ও সমাজচ্যুতের মাধ্যমে স্থানীয় ব্যক্তিবর্গ‌সহ জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করে দেন। এসময় সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ নুরুল আমিন। তবে আইনি ব্যবস্থা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ধর্ষণের চেষ্টার শিকার বাকপ্রতিবন্ধী নারী তার স্বামীসহ উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামে তার বাবার বাড়ির পাশেই আলাদা বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ওই প্রতিবন্ধী নারী ঘরে একা ছিলেন। সেই সুবাদে অভিযুক্ত মো. আজিজ তার বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই বাকপ্রতিবন্ধী নারীর ধস্তাধস্তির আওয়াজ শুনে তার ভাই ও আশেপাশের লোকজন এসে অভিযুক্ত আজিজকে হাতেনাতে ধরে মারধর করেন। এক পর্যায়ে তিনি (আজিজ) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর পরদিন বুধবার বিকেল ৩টার দিকে উভয় পক্ষের সম্মতিতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কান ধরে ওঠবস করছেন অভিযুক্ত আজিজ। এসময় তিনি বলতে থাকেন, ‘আমি কান ধরে ১০ বার উঠছি আর বসছি। এরকম কাণ্ড আর কোনোদিন হবে না। আমি মাফ চাই। ’

বৈঠকে থাকা একজন আজিজকে ইঙ্গিত করে বলন, ‘শয়তান সওয়ার হয়েছে বল।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলহাজ নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের সম্মতিতে আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি আবদুল মন্নান, জামাল উদ্দিন, মোরশেদুল আলম টিপু , নুরুল আলম সওদাগর ও আলী নবী লেদুদের নিয়ে একটি সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। সালিশি বৈঠকে অভিযুক্ত আজিজকে ধর্ষণচেষ্টার শাস্তি হিসেবে ১০ বার কান ধরিয়ে ওঠবস, মাটিতে সিজদা, বিশ হাজার টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়াও সামাজিক কোনো অনুষ্ঠানে তাকে উপস্থিত না হওয়ার জন্য বলা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com