Breaking News

সাতক্ষীরায় বিপুল ফেন্সিডিল  সহ গ্রেপ্তার -২

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার ( ৬ জুলাই) সকালেসদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. আসাদুল ইসলাম ও মো. ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন। বিকালে এ কপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় , সাতক্ষীরা র‌্যাব -৬ কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদরের হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪৫৪ বোতল উইনকেরিক্স, ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয় । পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে । অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানন ওই র‌্যব কর্মকর্তা।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com