Breaking News

পার্বতীপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ

Spread the love

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে সহকারী শিক্ষক নিয়োগের নামে উপজেলার পূর্ব হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের খোদেজা পারভিন নামে এক আবেদন প্রার্থী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা পারভিন বলেন, গত ১ জানুয়ারি ২০০০ সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানে যোগদান করি এবং ২ জানুয়ারি ২০০১ তারিখে সহকারী শিক্ষক পদে চাকুরি স্থায়ী করন হয়। নিয়োগের কাগজপত্র চাওয়া হলে প্রধান শিক্ষক কালক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী তার নিজ স্ত্রী রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূত উক্ত পদে নিয়োগ প্রদান করেন। লাইব্রেরিয়ান পদে আমি পরিক্ষায় অংশগ্রহণ না করেও নিয়োগ পরিক্ষার রেজাল্ট শীটে আমার নাম উল্লেখ করে আমাকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদানের কথা বলে প্রতারিত করেন।এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ধরা হয়। খোদেজা পারভীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুসলিমুর রহমান, সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন, সাংগঠনিক সম্পাদক রুকুনুজ জামান বাবুল, অর্থ সম্পাদক মশিউর রহমান, ক্রিড়া সম্পাদক আমজাদ হোসেন, সাধারণ সদস্য হেলাল উদ্দিন্ও শাহিনুর আলম ও ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।

About dainiksatkhira24

Check Also

উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com