Breaking News

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ “সবুজে সাজাই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসুচি পালিত হয়।পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স.ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হুসাইন, এখন টিভির আহসান রাজীব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবজমিনের প্রতিনিধি এস.এম বিপ্লব হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।
বক্তারা বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিবছরই বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতির ভারসাম্য রক্ষা অত্যান্ত জরুরি। এ বছর বাংলালিংক এর সহযোগিতায় সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।কর্মসূচি থেকে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে গাছের চারা দেওয়া হয়। নতুন গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত এসব গাছের যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com