Breaking News

পাইকগাছায় দুই বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় দুই বছরের দন্ডপ্রাপ্ত আসামি রিপন গাজী(৪৫) কে সতেরো বছর পালাতক থাকার পর সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নতুন বাজর নামক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।রিপন নামের ওই ব্যাক্তিকে খুলনা যুগ্ম জেলাজজ থেকে মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়ায় ১৭ বছর পালাতক ছিলেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, উপজেলার মটবাটি গ্রামের মৃত্যু কওসার গাজী বুলুর ছেলে রিপন গাজী পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত থেকে ২ বছর সশ্রম করাদন্ড প্রদান করেন। ওই মামলায় ১৭ বছর পালাতক থাকার পর সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় নদী ও পাউবোর জমি দখল করে পাকা ভবন নির্মাণ: ডিসির নিকট এলাকাবাসীর স্মারকলিপি

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া নদী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com