Breaking News

তালায় আনসার ভিডিপি ক্লাব ধংস স্তূপে পরিণত

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামে অবস্থিত আনসার ভিডিপি ক্লাবটি বর্তমানে চরম অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আজ প্রায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ক্লাবটি ১৯৯১ সালের প্রতিষ্ঠিত হয়। এটি ছিল আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ, সাংগঠনিক সভা ও সমাজকল্যাণমূলক কাজের কেন্দ্রবিন্দু। এক সময় ক্লাবটি ছিল ইউনিয়নের যুব সমাজের মিলনকেন্দ্র ও সামাজিক উন্নয়নের প্রেরণাস্থল।
কিন্তু বর্তমানে ক্লাব ভবনটির গায়ে সরকারি নাম ও প্রতীকচিহ্ন মুছে যেতে বসেছে। দেয়ালজুড়ে শ্যাওলা, ভাঙাচোরা চিহ্ন, ছেঁড়া পোস্টার ও লতা-পাতায় ভবনটি প্রায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এভাবে নষ্ট হয়ে যাওয়া খুবই দুঃখজনক।”
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং আনসার ভিডিপি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। ক্লাবটি পুনঃসংস্কার ও কার্যকরভাবে চালুর মাধ্যমে স্থানীয় যুব সমাজ এবং ভিডিপি সদস্যদের জন্য একটি সক্রিয় কেন্দ্র চালু করার দাবি জানিয়েছেন তারা।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com